ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে: মেহেদী রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে: মেহেদী রুমী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ গত ফ্যাসিষ্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারে নাই। এজন্য ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে খোকসা কুমারখালীর মানুষ উজ্জীবিত। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাঠে কাজ করতে হবে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে খোকসা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায়

প্রধান অতিথির বক্তব্যে ৭৮,কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেন। খোকসা ইউনিয়ন বিএনপি নেতা কাউসার উল আলমের সভাপতিতে্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা পৌর বিএনপি’র সভাপতি এ জেড-জি রশিদ রেজা বাজু, বিএনপি নেতা নাফিস আহমেদ খান রাজু প্রমুখ।