দৌলতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরের ৩৩৭ টি কেন্দ্র ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৩৩৭ টি কেন্দ্রে ৫২৬৬২ জন শিশু কে ভিটামিন এ প্লাস ক্যাপসল খাওয়ানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন জানান,

দৌলতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিশুদের ভিটামিন এ প্লাসক্যাপসুল খওয়ানোর মাধ্যমে আনুষ্ঠিানিক ভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।এসময় সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
