জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা পালন করবে : ডিসি এহেতেশাম রেজা
বৃহস্পতিবার (১০আগস্ট) বিকেল ৪টার সময় জেলা প্রশাসনের আয়োজনের এবং জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অনান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা পালন করবে : ডিসি এহেতেশাম রেজা
উক্ত সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, দিশা’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া সদরের সহকারী ভূমি কর্মকর্তা দবির উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার ও প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) সিফাতুন নাহার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও আইসিটি শাখা) স্বরূপ মুহুরী, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন শাহিন, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু সহ জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা’র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন- অনেক দিন পর এই বছরে আবার ডেঙ্গু দেখা দিয়েছে। যা শহর থেকে শুরু হয়ে উপজেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু রোধে একমাত্র সচেতনার মধ্যদিয়েই প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব। আপনারা জানেন কুষ্টিয়া জেলায় থানা ও ফাঁড়ি সহ পুলিশের প্রায় ৪১টি ইউনিট আছে, বর্তমানে অবস্থার প্রেক্ষিতে ডেঙ্গু রোধে পরিস্কার পরিচ্ছন্নতা অপরিহার্য এবং আমার সমস্ত ইউনিটে ইতিমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশনা দিয়েছি ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন- বর্তমান পরিস্থিতি সহনীয়, আবার অসহনীয়। অনেক কাজে আমাদের অসহনীয়তা দেখা যায়, আবার অধৈর্য হয়ে যায়। আবার সহনীয় বলছি এই অর্থে, ডেঙ্গুর অনেকগুলো উপলক্ষ রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের অনেক সহকর্মী মারা গিয়েছে, ডাক্তার মারা গিয়েছে, আরো অনেকে মারা যাচ্ছে। পেশাজীবিরা যখন মারা যায়, তখন সেটা বেশী প্রকাশ পায়। তারপরেও আমরা সচেতন হচ্ছি না। যখন আমরা নিজেরা আক্রান্ত হবো তখন দেখবেন আমরা অসহনীয় হয়ে যাবো, আমাদের রূপটা অন্যভাবে প্রকাশ পাবে। আমরা ডেঙ্গু নিয়ে যেখানে মিটিং করছি, আমাদের অফিস চত্ত্বরেই অপরিচ্ছন্ন রয়েছে। অথচ আমরা একটু চেষ্টা করলেই এসব সমস্যার সমাধান করতে পারি।
![]()
সভায় উপস্থিত পৌরসভা ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, আপনারা উঠান বৈঠকসহ পৌরসভা এবং উপজেলা পরিষদ চত্ত্বরে ব্যানার, ছবি দিয়ে জনসচেতনা মূলক প্রচার করবেন। আপনার ডেঙ্গু রোধে অব্যবশই জনসচেতনা মূলক সভা করবেন, সেখানে ছবি সহ সচিত্র প্রতিবেদন উপস্থাপন করবেন। কারণ, জনসেচতনাই ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা পালন করবে। রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা শেষে জেলা প্রশাসনের কালেক্টরেট চত্ত্বরে জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র নেতৃত্বে জনসচেতনতামূলক র্যালি’র আয়োজন করা হয় এবং সেই সাথে জেলা প্রশাসন চত্ত্বরে মশক নিধোন স্প্রে ছেটানো হয় এবং ঝোঁপ ঝাড় কেটে পরিস্কার করা হয় ।
