বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মিরপুর উপজেলার বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেনীর বরণ ও বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাজুল ইসলাম, মঙ্গলবার বেলা-৩টার সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম,সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন,অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎশাহী সদস্য মোঃ আলমগীর হোসেন,স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মহিবুল ইসলাম,সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন।

