কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৩
কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র/ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুশাবাড়ীয়া-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রোববার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠান্ন সম্পন্ন হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল ইসলাম, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জিয়ারত আলী মন্ডল, ডাঃ নুরুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক তুফান, মোছাঃ মর্জিনা খাতুন প্রমুখ।