এলাকার সন্তান হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এলাকার সন্তান হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৫

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এক মতবিনিময় সভায় এলাকার সন্তান হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা চারটায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শশীধরপুর বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সকল শ্রেণী ও পেশার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হোগলবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আমার বাসা আপনারা বসবাস করেন ৯  নং ওয়ার্ডে, পাশাপাশি ওয়ার্ডে আমাদের বসবাস, আমরা একই বাজারে ওঠাবসা করি, একই সাথে চা খায় গল্প গুজব করি, আমাদের মাঝে কোন হিংসা বিদ্বেষ নেই, আপনারা বলতে পারবেন না আমি আমার রাজনৈতিক জীবনে আপনাদের প্রতি কোন অন্যায় করেছি,

আমার বাবা মরহুম আহসানুল হক পচা মোল্লা দীর্ঘদিন এই দৌলতপুরের সংসদ সদস্য ছিলেন পরবর্তীতে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ  প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । আপনারা তাকে দল মত নির্বিশেষে ভোট দিয়েছেন, আমাকেও আপনারা একবার উপনির্বাচনে দল মত নির্বিশেষে সকলে মিলে ভোট দিয়েছিলেন। তাই আমার আকুল আবেদন আপনাদের প্রতি, এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আওয়ামীলীগের উদ্দেশে রেজা আহমেদ বলেন, আপনাদের আওয়ামী লীগের নেতারা আমাদের নেতাকর্মীদের উপর যে অন্যায় অবিচার করেছে আমরা ইচ্ছা করলে তার প্রতিশোধ নিতে পারতাম কিন্তু বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না , আপনারা কেউ বলতে পারবেন না ৫ আগস্টের পরে আপনাদের এলাকায় আমার দ্বারা কোন ক্ষয়ক্ষতি হয়েছে।

এদেশ আমাদের সকলের তাই সকলের এদেশে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। তাই দেশের উন্নয়নে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে আগামী সংসদ নির্বাচনে আমার প্রতি পূর্ণ সমর্থন প্রত্যাশা করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, শ্রমিকদলের সভাপতি বাহাদুর, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুছা মেম্বার প্রমূখ।