দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৩
দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকবৃন্দ।শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

দৌলতপুরে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট দৌলতপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, আরিফুল ইসলাম নান্নু ও সহকারী শিক্ষক মারুফা ইয়াসমিন সুরভী।

তারা এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিয়ে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেয়।