কুমারখালীতে এক হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ এক হাজার মিটার কারেন্ট জাল ও ১০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা করা হয়েছে।

কুমারখালীতে এক হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট
মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার কয়া ও শিলাইদহ এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এবিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, তিনি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিষিদ্ধ এক হাজার মিটার কারেন্ট জাল ও১০ টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

