একটি মানুষকে আমার সামনে এনে দিন-যার কাছে আমি চাঁদা নিয়েছি: আব্দুল হক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

একটি মানুষকে আমার সামনে এনে দিন-যার কাছে আমি চাঁদা নিয়েছি: আব্দুল হক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেছেন-আমার বিরুদ্ধে ঢালাওভাবে চাদাবাজির কথা বললেই তো হবেনা? একটি লোককে আমার সামনে এনে দিতে হবে, যার কাছ থেকে আমি চাদা নিয়েছি। আমি ব্রিটিশ এমেরিকান টৌবাকো কোম্পানির নিবন্ধিত একজন বড় তামাক চাষী। প্রতিবছর ৬০বিঘা জমি তামাক চাষ করে বিক্রি করি, যাতে প্রায় ৪০/৪৫ লক্ষ টাকা মুনাফা পাই। তাছাড়া আমার স্ত্রী অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সে তার বাবার বাড়ি থেকে সম্পতি বিক্রি করে ৩ কোটি টাকা আমাকে এনে দিয়েছে।

যা দিয়ে আমি ১০ বছর আগেই গাড়ি কিনতে পারতাম, কিন্তু বিগত সরকারের আমলে আমি গাড়ি কিনলে তা জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারতো বা ভেঙ্গে ফেলতে পারতো, তাই তখন আমি গাড়ি কিনিনি। কিন্তু এখন পরিবেশ পেয়েছি, গাড়ি কেনার, তাই কিনেছি। সুতারাং সৎ মানুষের চরিত্র হরনের জন্য আমার প্রতিপক্ষ লোকজন আমার বিরুদ্ধে ঢালাওভাবে ভাবে যে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দৈনিক দেশতথ্য পত্রিকায় গত ২৩ সেপ্টেম্বর  প্রকাশিত “থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ, ৫ আগষ্টের পরে কিনেছেন অর্ধ কোটির গাড়ি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন-আওয়ামী লীগ ও আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন মনে করছে যে, আমি এই এলাকার রাজনীতিতে না থাকলে আমার এলাকাটা তাদের দখল করা সুবিধা হবে, সে কারনে আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে আমার বিরুদ্ধে ঢালাওভাবে চাদাবাজির অভিযোগ তোলা হচ্ছে।

কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা আছে, কোন প্রকার চাদাবাজি, দখলদারিত্ব করা যাবেনা। সুতারাং দলীয় নির্দেশনা মেনেই আমি ও আমার নেতা-কর্মীরা চাদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন-দৈনিক দেশতথ্য পত্রিকায় প্রকাশিত সংবাদে যাদের কাছে আমার নামে চাদাবাজির অভিযোগ এসেছে,তাদের কাছে আপনারা গিয়ে তদন্ত করে দেখুন,তাহলে আমার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ ১০০% মিথ্যা বলে প্রমানিত হবে।