নিজস্ব প্রতিবেদক ।। ভৌগলিক অবস্থানগত কারনে বৈশ্বিক উষ্ণায়ন প্রভাবে অধিক ঝুঁকিপূর্ন কুষ্টিয়া অঞ্চলের উষ্ণতা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে কলেজ ক্যাম্পাসে পক্ষকালব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে কুষ্টিয়া সরকারী কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহষ্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়ের সভাপতিত্বে এই বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে এপেক্স ক্লাব কুষ্টিয়া ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সহায়তায় এ গাছগুলো রোপন করা হয়েছে।
এসময় সেখানে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, শিক্ষক নেতা অধ্যাপক লাল মোহাম্মদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এ্যাপেক্স ক্লাব, রোটারী ক্লাব, বিএটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীর আওতায় সবুজায়িত ক্যাম্পাস সৃষ্টিতে বিভিন্ন ষ্পটে সাড়ে ৩শ ফলজ ও ওষধি গাছ লাগানো হবে বলে জানান কলেজ অধ্যক্ষ।
