কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৭, ২০২৩
কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন

কুমারখালীতে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন

সাহিত্য মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জাতীয় কবিতা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুস সাদিক, জেলা কালচারাল অফিসার মো. সুজন রহমান, বিশিষ্ট গবেষক,লেখক ও বোধদয় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট লালিম হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।