উপজেলা নির্বাচনে দৌলতপুর আওয়ামী লীগ দু-ভাগে বিভক্ত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উপজেলা নির্বাচনে দৌলতপুর আওয়ামী লীগ দু-ভাগে বিভক্ত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২২, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ একই পরিবারে বর্তমান নবনির্বাচিত স্বতন্ত্র এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সহদর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থীতা নিয়ে আলোচনা সমালোচার তুঙ্গে এ পরিবার। উপজেলার তৃণমূল আওয়ামী লীগে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে বলে জানাগেছে। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।  সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও আষন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে নির্বাচনি মাঠ। দেশে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই কয়েক ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপজেলা নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত থাকেন তারাই আগ্রহী থাকেন এবং তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়। এখন দলীয় প্রতীক না থাকার কারণে এই নির্বাচন নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা কম নয়। কিন্তু একই পরিবারে এমপি, উপজেলা চেয়ারম্যান হলে কেমন হবে, এ নিয়ে সংশয় কাটছে না এ উপজেলার সাধারন ভোটারদের। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করে ছিলেন এ্যাড. আ.ক.ম সরওয়ার জাহান বাদশাহ্, তার প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় পুত্র ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের বড় ভাই নাজমুল হুদা পটল বিশ্বাস ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। কিন্তু সাবেক সংসদ সদস্য এ্যাড. আ.ক.ম সরওয়ার জাহান বাদশাহ্ বর্তমান উপজেলা চেয়ারম্যানের ষড়যন্ত্রে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন এবং বিপুল ভোটের ব্যাবধানে আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর কাছে পরাজিত হন সাবেক সংসদ সদস্য বাদশাহ ও পটল বিশ্বাস। তথ্য মতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সহদর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকর হাসু আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নিশ্চিত ভাবেই প্রার্থী হতে যাচ্ছেন। এদিকে চৌধুরী পরিবারের উপজেলা জুড়ে ব্যাপক জনসমর্থন থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভের আসায় প্রার্থী হয়েছেন টোকেন চৌধুরী। অন্য দিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন প্রার্থী না হওয়ার ঘোষনা দিলে, এ্যাড. এজাজ আহমেদ মামুন ও সাবেক সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশাহ এক হয়ে কর্মী সমাবেশ করে এ্যাড. হাসানুল আসকর হাসুকে প্রার্থীতা ঘোষনা করেন। উল্লেখ্য গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত থাকলেও উপজেলা নির্বাচনে এখন তা দুই ভাগে বিভক্ত।