মিরপুরে হাসানুল হক ইনু এমপি'র পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে জাতীয় নারী জোটের নেত্রী, অসহায় অসচ্ছল নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে এসকল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মিরপুরে হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু।
আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, ধুবইল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ শাহাজুল ইসলাম, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

