ঈদ উপলক্ষে পেশাজীবি পরিষদের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঈদ  উপলক্ষে পেশাজীবি পরিষদের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৪

নিজ সংবাদ ॥ পবিত্র ঈদ-উল ফিতর-২০২৪ উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে  সাধারণ মানুষের মধ্যে জননেতা তারেক রহমানের পক্ষ থেকে ঈদ  সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপুর নেতৃত্বে আড়ুয়াপাড়াস্থ পেশাজীবি পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ  সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান হীরা, শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ইকবাল মোহাম্মদ এডিন, শহর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সিয়াম ও ছাত্রদল নেতা ইনসান মুরছালিন, তামিম,ফয়সাল, নাফিজ,জুনিয়র তামিম  প্রমুখ।