ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩, ২০২৩
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ এর জীবনী নিয়ে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের তাঁতীবন্ধ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক শামসুর রহমান বাবু, শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির উদ্দিন, ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিশেষজ্ঞ ডাঃ আনিসুর রহমান লাবু, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন সাংবাদিক মিলন আলী ও ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক রাজিব আহমেদ মওদুদ। আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ শাকিরুল ইসলাম। পরে সীরাতুন্নবী (সঃ) উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে কেরাত, হামদ নাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।