ঈগলের জোয়ার বইছে ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে : তণু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঈগলের জোয়ার বইছে ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে :  তণু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু বলেছেন, কুষ্টিয়া সদরে ঈগলের জোয়ার বইছে, ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে। এ জোয়ার ধরে রাখতে পারলে জয় আমাদের নিশ্চিত। তণু বলেন, ঈগলের জোয়ার দেখে অনেকেই ঈশ্বাণিত হয়ে আমার সমর্থকদেরভয়-ভীতি দেখাচ্ছে, নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচ্ছে।

ঈগলের জোয়ার বইছে ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে :  তণু

কিন্তু তাদের বোঝা উচিত ভোট মানুষের মনের ব্যাপার। ভয়-ভীতি এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ঈগলের জোয়ার থামানো যাবেনা। তণু বলেন, জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন। তিনি জাতিকে অবাধ, নিরপেক্ষ এবং ব্যাপক ভোটার উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করছেন। অথচ এক শ্রেণির অতি উৎসাহিত মানুষজন নেত্রী শেখ হাসিনার সকল কার্যক্রমকে সুকৌশলে বিতর্কিত করছে। তারা উচ্ছিঙ্খলতা করে নির্বাচনের সুন্দর পরিবেশ নষ্ট করছে।

তণু বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীএ বিষয়ে যথেষ্ট তৎপর আছে। তারা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। ভোটের মাঠে যারা উচ্ছিঙ্খলতা করছে তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে বলেমনেকরি। তণুবলেন, আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আমি আপনাদেরই সন্তান, কুষ্টিয়া সদরে আমার জন্ম। আপনারা যখনই আমাকে ডাকবেন, তখনই আপনাদের কাছে পাবেন। আশারাখি ৭ জানুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আপনাদের পাশে থেকে কুষ্টিয়া সদরের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।

কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনিদিনব্যাপি নিজকর্মী ও সমর্থকদের সাথে নিয়েপৌর১,২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং ঘোড়ারঘাট, ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুরও সদর উপজেলার ঝাউদিয়া, ভাদালিয়া চড় পাড়ায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেন। এসময় হাজারো নারী-পুরুষ তণুকে একনজর দেখার জন্য ছুটে আসেন এবং তারা বলেন তুমি যোগ্য পিতার, যোগ্য সন্তান। তোমাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমরা ঈগল প্রতীকে ভোট প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।