কুমারখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৯, ২০২৩
কুমারখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আগামী ১২ অক্টোরব থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ।

কুমারখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমারখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমারখালীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

এ নিষেধাজ্ঞা প্রতিপালনে দেশের প্রচলিত আইন রয়েছে। আইন অমাণ্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।

এ উপলক্ষে জেলেসহ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

” মা ইলিশ রক্ষা পেলে দেশে প্রচুর ইলিশ মেলে” এই প্রতিপাদ্যে উপজেলার কয়া ইউনিয়নের বেরকালুয়া বাজারে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, থানার উপ পরিদর্শক মো. আশরাফুল আলম, সাংবাদিক শরিফুল ইসলামসহ অন্যরা।

এসময় স্থানীয় জেলে, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ‘ ইলিশ শুধু একটি মাছ নয়, এটা আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। আইন মানতে হবে। অন্যত্থায় তাঁদের আইনের আওতায় আনা হবে।’

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয় সুত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১৫ কিলোমটার পদ্মানদীতে ইলিশের প্রজনন স্থান রয়েছে। আর জেলের সংখ্যা প্রায় ৯৮৩ জন। তারমধ্যে ৩৩০ জন রয়েছেন ইলিশ ধরা জেলে। তাঁদেরকে ২৫ কেজি করে প্রণোদনার চাল বিতরণ করা হয়েছে।