ইবিতে ছুটির তথ্যে গড়মিল বিভ্রান্ত শিক্ষার্থীরা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে ছুটির তথ্যে গড়মিল বিভ্রান্ত শিক্ষার্থীরা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৩, ২০২৪

ইবি প্রতিনিধি ॥  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহার ছুটিতে একাডেমিক ক্যালেন্ডার ও বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে গড়মিল দেখা গেছে। ছুটি নিয়ে দুই জায়গায় দুইরকম তথ্য দেওয়া আছে। এ নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ০৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ০৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ক্লাস ছুটির বিষয় উল্লেখ রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী ২৫ ও ২৬ জুন সকল ক্লাস বন্ধ থাকার কথা বলা হয়েছে। কিন্তু ছুটির বিজ্ঞপ্তিতে ২৫ ও ২৬ জুন ক্লাস খোলা থাকার কথা বলা হয়েছে। এদিকে দুই জায়গায় দুইরকম তথ্য থাকায় বিভ্রান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে মাহমুদুল হাসান জিহাদি নামে এক শিক্ষার্থী বলেন, আমরা ছুটির তালিকা দেখেই বাড়ি থেকে ক্যাম্পাসে আসার প্লান করি। কিন্তু ছুটি নিয়ে বিজ্ঞপ্তিতে একরকম তথ্য ও ক্যালেন্ডারে আরেকরকম তথ্য থাকায় আমরা বিভ্রন্তির মাধ্যে পড়েছি। আমরা বুঝতেছিনা যে কত তারিখে ক্যাম্পাসে আসবো। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিজ্ঞপ্তিতে ২৫ ও ২৬ জুন ক্লাস বন্ধের কথা বলা নেই। কিন্তু এই দুই দিন শুধু অফিস খোলা থাকবে, সকল ক্লাস বন্ধ থাকবে।