পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৩
পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবছরের ন্যায় কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে রবিবার ফকিরাবাদ জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী সেলিনুর রহমান বিশ্বাস ৷

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান ঠান্ডু আব্দুল মজিদ মেম্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিবুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ সানি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ, ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন খান, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই এমদাদ হোসেন সহ এলাকার গন্যমান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ ৷

ইফতার মাহফিল পূর্বক দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ঈমাম মাওঃ এনায়েত বারী ৷ দোয়া মোনাজাত শেষে উপস্থিতিদের মাঝে ইফতার পরিবেশন করা হয় ৷