র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি সুজন গ্রেফতার
কুষ্টিয়া কুমারখালীতে গৃহবধু কে ধর্ষন মামলায় আসামি সুজন (২০) কে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করেছে র্যাব ১২ । বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ গোলাম ফারুক সিনিঃ এএসপি কোম্পানী কমান্ডার র্যাব ১২।

র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি সুজন গ্রেফতার
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া (৬ সেপ্টেম্বর) ১১ টা সময় র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ও সিপিএসসি রংপুর, র্যাব-১৩ ক্যাম্পের যৌথ অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন উত্তর গোপিনাথপুর গ্রাম হতে’’ কুমারখালী থানার মামলা নং-৫, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সাল (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি সুজন (২০), পিতা-মোঃ শাজাহান, সাং-নাতুরিয়া, কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
![]()
