কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আল আমিন আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আল আমিন আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৩
কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আল আমিন আটক

কুষ্টিয়ায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত মাদক কারবারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের খইমুদ্দীনের ছেলে আল আমিন (৩৫)।

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আল আমিন আটক

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আল আমিন আটক

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আল আমিন আটক

জানা যায়, সোমবার ৭ই আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার জেলার গোয়েন্দা পুলিশ ডিবির কাছে খবর আছে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল ধর্মদাহ হতে মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা কুষ্টিয়ায় পাচার হবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তারই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল দুপুর সাড়ে এগারোটায় অভিযান চালিয়ে মালিপাড়া মাঠ থেকে একটি পালসার মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী আল আমিন কে ২ কেজি গাঁজা সহ আটক করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেফতারকৃত আসামি আল আমিনের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: