আমি জানতাম না এটা বলার সুযোগ নেই-কারন আমি জানিয়ে দিলাম: জেলা প্রশাসক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমি জানতাম না এটা বলার সুযোগ নেই-কারন আমি জানিয়ে দিলাম: জেলা প্রশাসক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মোট ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুযায়ী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন: বিএনপির রেজা আহাম্মেদ ধানের শীষ, জামায়াতে ইসলামীর বেলাল উদ্দীন-দাঁড়িপাল্লা,

ইসলামী আন্দোলনের মো. আমিনুল ইসলাম-হাতপাখা, জাতীয় পার্টির মো. শাহরিয়ার জামিল-লাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান-চেয়ার, গণঅধিকার পরিষদের মো. শাহাবুল ইসলাম-ট্রাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান-মোটরসাইকেল। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন: বিএনপির রাগীব রউফ চৌধুরী-ধানের শীষ, জামায়াতের মো. আব্দুল গফুর-দাঁড়িপাল্লা, কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ-কাস্তে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার-চেয়ার এবং ইসলামী আন্দোলনের মো. আলী-হাতপাখা।

কুষ্টিয়া-৩ (সদর) আসন: বিএনপির মো. জাকির হোসেন সরকার-ধানের শীষ, জামায়াতের মো. আমির হামজা-দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মো. আব্দুল্লাহ আকন্দ-হাতপাখা, গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম-ট্রাক, বাসদের মীর নাজমুল ইসলাম-মই এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন-হাতি। কুষ্টিয়া-৪ আসন: বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী-ধানের শীষ, বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম-আনারস, ইসলামী আন্দোলনের আনোয়ার খান-হাতপাখা, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. খায়রুল ইসলাম-একতারা, জামায়াতের মো. আফজাল হোসেন-দাঁড়িপাল্লা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুণ কুমার ঘোষ-রকেট এবং গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা-উদীয়মান সূর্য।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আমি জানতাম না এটা বলার সুযোগ নেই কারন আমি জানিয়ে দিলাম। প্রশাসনের নিরপেক্ষতা, সততা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।