আমি জয় বাংলার লোক, আমি আপনাদের লোক : এমপি কামারুল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমি জয় বাংলার লোক, আমি আপনাদের লোক : এমপি কামারুল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত হালসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪ই জানুয়ারি রবিবার বিকেল ৪ ঘটিকায় কুষ্টিয়া ২( মিরপুর-ভেড়ামারা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এমপি কে ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আমি জয় বাংলার লোক, আমি আপনাদের লোক : এমপি কামারুল

আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন মুসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর-ভেড়ামারার নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। কামারুল আরেফিন তার বক্তব্যে বলেন আমি আওয়ামী লীগের লোক, আমি শেখ হাসিনার লোক, আমি মিরপুর-ভেড়ামারার লোক, আমি জয় বাংলার লোক, আমি আপনাদের লোক, তাই আর পিছিয়ে থাকবে না মিরপুর-ভেড়ামারাবাসী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বইবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সুরঞ্জন ঘোষ, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দাউদ হোসেন, এইচপি এগ্রো ফুড লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ, প্রথম শ্রেণীর ঠিকাদার আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা আহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আশরাফ পারভেজ, আমবাড়িয়া ইউনিয়ন আমি লীগের সভানেত্রী লাকী আক্তার, সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল সাইফুল।