আমি আপনাদের কাছে মিথ্যা আশ্বাস দিতে আসিনি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমি আপনাদের কাছে মিথ্যা আশ্বাস দিতে আসিনি: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর এলাকার তিনটি ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। এতে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পৌর ১৭ নং, ১৯ নং ও ২০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এলাকার সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। প্রচারনায় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুনসহ স্থানীয় দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিআইডিসি বাজার, জগতি রেল বাজার, কলোনীপাড়ায় পৌর ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শিপনসহ স্থানীয় নেতাকর্মী অংশ নেন। এছাড়া ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মিন্টু উপস্থিত ছিলেন। এ সময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়ার উন্নয়নে পরিকল্পনার বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে কুষ্টিয়া শহরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি আরো বলেন, দেশে উন্নয়নের কথা বলা হয়, কিন্তু সেই উন্নয়ন আপনাদের দরজায় পৌঁছায় না। কথা বলার অধিকার নেই, ন্যায্য দাবি তুললেই হয়রানি। এই বৈষম্যের অবসান ঘটাতেই ধানের শীষ, কারণ ধানের শীষ সবসময় গরিব, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতীক। আমি আপনাদের কাছে মিথ্যা আশ্বাস দিতে আসিনি। ধানের শীষ নির্বাচিত হলে কুষ্টিয়ার উন্নয়ন হবে ইনশাআল্লাহ।