আমাদের অর্জিত শক্তি ও প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমাদের অর্জিত শক্তি ও প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপি সদস্য আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও পরিচালনা করেন সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির ও সদস্য হৃদয় হাসান, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব হোসেন প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের ইমাম, যিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, আল্লাহর কাছে একটাই চাওয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা একটা গভীর চিন্তায় আছি, কারন, দেশ একটা গনতান্ত্রের অপেক্ষায় আছে। যে গনতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই সংগ্রাম করেছে। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সামনে একটা আলোর ঝলকানি আসতে যাচ্ছে, যেখানে আমরা প্রবেশ করে আলোকিত হতে চাই। আগামীতে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়া। আমাদের অর্জিত শক্তি ও প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া। আমাদের দল যে ঐক্যবদ্ধ, তার প্রতীক খালেদা জিয়া। যেহেতু আমাদের নেত্রী অসুস্থ, তাই অটুট মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া চাইতে হবে।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা দেশ ও গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তিনি আরো বলেন, দেশনেত্রী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা না পর্যন্ত আমাদের অবস্থান থেকে দান, সদকা করতে হবে। আল্লাহ আমাদের দান কবুল করে বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন।