নিজ সংবাদ: আমরা মোল্লাতেঘরিয়া-বাসী মানবিক পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড মোল্লাতেঘরিয়ার প্রায় শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টায় মোল্লাতেঘরিয়া স্কুল মাঠে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সমাজের একদল কিশোর ও তরুণদের সমন্বয়ে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়ন করা হয়েছে।
আমরা মোল্লাতেঘরিয়া-বাসী মানবিক পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা লিমন আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক কলেজের সাবেক ভিপি সুলতান মারুফ তালহা।
আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান, বিশিষ্ট ব্যাক্তিত্ব হাজী সেলিম, মোল্লাতেঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার এনামুল হক, তরুণ সমাজসেবক রমজান, ভালোবাসার কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা ফয়সাল শিকদার, ওয়াসিম হোসেন সহ আরো অনেকে।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা মোল্লাতেঘরিয়া-বাসী মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও প্রধান পরিচালক এস এম আবির মাহমুদ। সহযোগিতায় ছিলেন নাজমুস সাকিব, বায়ের বাঁধন, মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।
