আমরা দেশে স্বাভাবিক জীবনে আসতে চাই: মাহবুবুব মোর্শেদ রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমরা দেশে স্বাভাবিক জীবনে আসতে চাই: মাহবুবুব মোর্শেদ রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১১, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুর থানায় কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০) বিকেল তিনটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়া ব্যাটেলিয়ন এর ৪৭ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুব মোর্শেদ রহমান পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপ অধিনায়ক জাকিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমরা দেশে স্বাভাবিক জীবনে আসতে চাই, যে কোনো আইন ভঙ্গ হলে সচ্ছতার সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই, পুলিশ বাহিনীর যারা আছেন আমরা আপনাদের সাথে আছি,  নতুন করে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন। যেন কোন ধরনের অন্যায় অবিচার যেন না হয় আমরা সেটাকেই প্রমোট করতে চাই। এজন্য আপনাদের  সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা না হলে এই স্থানীয় জনগণ হিসাবে আমরা সকলেই ব্যর্থ হতে পারি, কুষ্টিয়া জেলার মধ্যে হয়তোবা আমরা ভালো উদাহরণ নাও তৈরি করতে পারি।

জাতি হিসেবে বিশ্বের কাছে আমরা আমাদের সক্ষমতা ঠিকমতো প্রকাশ করতে সক্ষম হবো না, যদি আমরা এক না হতে পারি। অন্যায় অত্যাচার অবিচার যেগুলো হয়েছে এবং হতে পারে এগুলোকে অবশ্যই আমরা বিচারের পাশাপাশি শপথ নেই, এমন কোন ঘটনার নিয়ামক আমরা না হই। যেখানে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে যারা অপরাধী যারা অপরাধ করছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই।

বিজিবি ও পুলিশ বাহিনীকে কাজ করতে দিতে হবে। এ সময়  কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়া দৌলতপুরে ভারতের অভ্যন্তরে বিজিবি-বিএস এফ-র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ৪৭ বিজিবি-র কুষ্টিয়া ব্যাটেলিয়ন এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুব মোর্শেদ রহমান পিএসসি নেতৃত্বে বিজিবির একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন, সেখানে ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার অনিক কুমার সিনহা-র নেতৃত্বে বিএসএফ-র একটি দল উপস্থিত ছিলেন। প্রথমে কুশল বিনিময় করেন। কুষ্টিয়া ব্যাটেলিয়ন এর ৪৭ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুব মোর্শেদ রহমান পিএসসি ও ভারতের বহরমপুর সেক্টরের ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার অনিক কুমার সিনহা এসময় তারা উভয় দেশের সীমান্তে শান্তিরক্ষা, চোরাচালান রোধে যৌথটহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ বিষয়ে আলোচনা করেন।