আমরা একজন দেশমাতাকে হারিয়েছি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমরা একজন দেশমাতাকে হারিয়েছি: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে ০৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

করিমপুর এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজপতি রাজু আহমেদ ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক ছিলেন। উনি দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি আমাদের মাঝে আর নেই। আমরা একজন দেশমাতাকে হারিয়েছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।