আমবাড়ীয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমবাড়ীয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী মিছিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫

আজাদ সানি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর এর পক্ষে আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুর রব মিঞার সভাপতিত্বে গতকাল রবিবার (৩০ নভেম্বর) বিকেলে আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের অফিস থেকে শুরু করে দাঁড়িপাল্লার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে হালসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক মোড়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও মিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মেহেদী হাসান মুকুল।

এ সময় বক্তারা বলেন-আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হবে, এখানে কেউ হুমকী-ধামকী, শক্তি প্রয়োগ বা কারচুপির নির্বাচন করতে এলে কোন ভাবেই পার পাবেনা। আমরা মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ। অনুষ্ঠানে আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আশরাফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম, জামায়াত নেতা মফিজ উদ্দিন, আলম মন্ডল, আবুল কালাম আজাদ, আবুল বাশার, সেলিনুর রহমান লাল, মিটন আলী, জাকির হোসেন, শহিদুল ইসলাম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম, আব্দুল মালেক, রাহাত আলী প্রমূখ।