কুমারখালী প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কুমারখালী পৌরসভা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার, থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমূখ।
