কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালন
কুষ্টিয়া কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৩ পালন করা হয়। এ উপলক্ষে (১৩ ই অক্টোবর) সকাল ১০- ৩০ মিনিটের সময় কুমারখালী উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপেজেলা সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়।

কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালন
এ সময় কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিনের পরিচালনায় অগ্নি নির্বাপক মোহরা প্রদর্শন করা হয়। কুমারখালী উপজেলা প্রশাসন আয়োজিত ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কুমারখালী, কুষ্টিয়া এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
এ ছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহম্মদ আলী, অত্র স্কুলের প্রধান শিক্ষক মকলেছুর রহমান, পিআইও অফিস সহকারী মাকসুদুল করিম শিমুল সহ সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”।
![]()
