অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৩, ২০২৩
অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

সোমবার ২২ মে বিকেল ৫ টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বঙ্গবন্ধু মার্কেটের কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি এনএস রোড ঘুরে পাঁচ রাস্তার মোড় বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ হয় ।

বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, চৌধুরী মুরশেদ আলম মধু, মো. হাবিবুল্লাহ, মতিয়ার রহমান মজনু, নাসির উদ্দিন আহম্মেদ, অ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, প্রকৌশলী ফারুক উজ জামান, কৃষিবিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান মতি, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিনুর রহমান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন আহম্মেদ জিন্নাহ, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক শাহাজ্জুল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ দীঘা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা ।

এদিকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আওয়ামীলীগের নেতা কর্মিরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ‘হত্যার হুমকি’ দাতাতে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী তোলেন ।

অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো-আজগর আলী

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সময় উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, সব সময় আপনারা প্রস্তুত থাকবেন, রাস্তা ঘাটে সব সময় সজাগ থাকতে হবে । যে অপরাধ তারা করেছে, বাংলার জনগণ যদি তার বিচার করে আমাদের কিছু করার নাই । আমরা চাই, যারা এই অবৈধ কথাবার্তা বলে হুমকি দেবে তাদের এই বাংলার মাটিতে অবশ্যই বিচার হবেই ।

আজগর আলী আরো বলেন, আগামী নির্বাচনে তারা অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় । বৈধ সরকার আছে, কেন তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায় । মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ আছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অশুভ শক্তির বিচার বাংলাদেশের মাটিতে করবেই । অশুভ শক্তির দাঁত ভাঙা জবাব আমরা দেবো ।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ইতিমধ্যে মামলা হয়েছে। রোববার ২১ মে দিবাগত রাত ১২টার পর পুঠিয়া থানায় মামলাটি করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছিলেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই তার নামে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আদালতে মামলাটি করেছিলেন।