মোশারফ হোসেন ॥ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। কুষ্টিয়া কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বাংলা ও বাঙালীর স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই বাংলাদেশ আওয়ামীলীগ দলটি প্রতিষ্ঠিত হয়।
গতকাল রবিবার (২৩ জুন) সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিবসটির সূচনা হয়। দুপুর ১২টায় সময় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে এসে শেষ হয় ।
(৭৫ তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সভাপতিত্বে, এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, পৌর আওয়ামীলীগের সদস্য জাকারিয়া খান জেমস, যদুবয়রা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
এমপি আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ মানেই বাংলাদেশ। আওয়ামীলীগ মানেই উন্নয়ন। যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ তার ৭৫ তম জন্মদিন, এই দলের রয়েছে বড়-বড় ইতিহাস। ১৯৭১ সালের আগে পাকিস্তানের হাতে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছি। বঞ্চিত জাতিকে মুক্তির জন্য ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিব পথ দেখিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মানেই ইতিহাস।
