কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১২, ২০২৩
কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের অংশগ্রহণে জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এ সময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ে সামাজিক বিভিন্ন সমস্যা, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যানজট নিরসনসহ পুলিশ সদস্যদের নিয়মিত ট্রহল আরো জোরদারসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।