রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ১১ জানুয়ারি) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একাধিক সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায়,
কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন,
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ সেখ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, গণপূর্ত বিভাগ কুষ্টিয়া এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান হোসেন জাহির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া এর সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদশ ফিউল আযম জেলা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ সেখ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান রিফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
