বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুজ্জামান হাসান শারিরীকভাবে অসুস্থ রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে অবস্থান করেন। অসুস্থতার খবর পেয়ে তার শয্যা পাশে গিয়ে খোঁজখবর নিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জানা যায়, কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা হাসান দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে, গতকাল রবিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার দ্রুত ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি পৌছে ভর্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে অসুস্থ হাসানের শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার ভর্তি করার সিদ্ধান্ত নেন। হাসানের শয্যা পাশে প্রকৌশলী জাকির হোসেন সরকারকে পেয়ে তার পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন।
এক বার্তায় স্বজনেরা জানান, শত ব্যস্ততাকে উপেক্ষা করে প্রকৌশলী জাকির হোসেন সরকার ছুটে এসেছেন এবং তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের সাথে কথা বলেছেন। তিনি একজন দায়িত্ববান নেতা বলে আখ্যা দেন এবং পরিবারের সদস্যরা এই মহান নেতার মানবিক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন সময়ে দলের নেতাদের পাশে পাওয়া তাদের জন্য বড় সাহস জোগাচ্ছে। এব্যাপারে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, হাসানুজ্জামান হাসান এর অসুস্থতার বিষয় জানতে পেরে হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলা হয়েছে।
আশাকরি তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসুস্থ হাসান এর দ্রুত সুস্থতা কামনা করে তারা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানের শয্যা পাশে গনঅধিকার পরিষদ (জিওপি) নেতা তিয়াস উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিএনপির শীর্ষ নেতার মানবিক এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
