অসুস্থ আমির হামজাকে দেখতে হাসপাতালে প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অসুস্থ আমির হামজাকে দেখতে হাসপাতালে প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচনী প্রচারণায় গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী আমির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আমির হামজা ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে বেলা ৩টার দিকে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তাঁকে দেখতে হাসপাতালে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘শরীরে লবণ ও পানির ঘাটতির কারণে আমির হামজা সাহেব অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সুস্থবোধ করলে বিকেল সাড়ে ৪টার দিকে ছাড় নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তিনি আশঙ্কা মুক্ত।’ কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, বেলা ১১টা পর্যন্ত তিনি তাঁর আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। জানতে চাইলে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘অসুস্থতার সংবাদ জানার পরে তাঁকে (আমির হামজা) হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।