মিরপুর প্রতিনিধি ॥ বিগত কিছুদিন আগে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন ধলসা পয়ারি মশাতলা নামক জায়গায় দারিদ্র্য ভ্যান চালক জমিরউদ্দীন কে জিম্মি করে ভ্যান কেড়ে নিয়ে পালায় ছিনতাইকারীরা। এতে দারিদ্র্য ভ্যান চালক জমিরউদ্দীন অসহায় হয়ে পড়েন,অসহায় জমিরউদ্দীন এর পাশে দাঁড়ালেন কুষ্টিয়া ০২ মিরপুর ভেরামারা আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। গতকাল রোববার (১১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সহায়তায়, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে দারিদ্র্য ভ্যান চালক, ছাতিয়ান ইউনিয়ন এর নফরকান্দি, সাজি পাড়ার জমিরউদ্দীন কে নতুন পাখি ভ্যান উপহার দেওয়া হয়,এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,
মিরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ দাউদ হোসেন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কানু,ছাতিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল আলী, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আহসান হাবিব লিংকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর এই মহতি উপহার পেয়ে আনন্দে উদ্ভাসিত জমিরউদ্দীন ও তার পরিবার এর লোকজন। এছাড়াও হত দারিদ্র্য ভ্যান চালক কে পাখি ভ্যান উপহার দেওয়ায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন নফরকান্দি গ্রামবাসী।
