অশালীন বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় জনতার বিক্ষোভ মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অশালীন বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় জনতার বিক্ষোভ মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫

 নিজ সংবাদ ॥ মহান আল্লাহর শানে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩০ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের আয়োজনে শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পাঁচরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতৃবৃন্দসহ অংশগ্রহণকারীরা। বিক্ষোভ চলাকালে ধর্মপ্রাণ মুসলিম জনতা “বাউল ধর, জেলে ভর”, “আয় করে ভিক্ষায়, ব্যয় করে গাঁজায়”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, “বাউল আবুল সরকার পবিত্র আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ সম্পর্কে যেসব অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে তার সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানাচ্ছি। সেই দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।