কুমারখালী প্রতিনিধি ॥ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অভিন্ন ইতিহাস ঐতিহ্য আমাদের বন্ধন দৃঢ় করেছে। আমরা পরস্পর মিলেমিশে বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খোকসা উপজেলার মহাশ্মশান কেন্দ্রিক সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেন।
পুঁজা উদযাপন কমিটির নেতা ও ব্যাংগাড়িয়া মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী দুলাল সেন, খোকসা থানা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
