কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে অভিযান। পৌরসভার বিভিন্ন ওয়র্ডে সড়ক ও ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী স্থাপনা ও নিজস্ব স্থাপনার বাইরে বাড়ি নির্মাণ করায় তা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। ২০টিরও অধিক ছোটবড় অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুষ্টিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী বুলবুল জানান কুষ্টিয়া পৌরসভার প্যানেণ মেয়র শাহিন উদ্দিনের নেতৃত্বে পৌর এলাকার পশ্চিম মজমপুর, হাসপাতাল মোড়, চৌড়হাস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মিলপাড়া, বড়বাজার রেলগেট, পৌরবাজারসহ পৌর এলাকার নির্মিত ২০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন জানান এটি নিয়মিত অভিযান। পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ স্থাপনা নির্মাণ করেন। এছাড়া নিজস্ব স্থাপনার বাইরে পৌরসভার নিজস্ব জায়গায় এমনকি অন্যের জমির মধ্যে নিয়ম বহির্ভূত স্থাপনা নির্মাণ এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

