অবরোধ ও হরতালে পর্যটক শূন্য কুমারখালী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অবরোধ ও হরতালে পর্যটক শূন্য কুমারখালী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৩
অবরোধ ও হরতালে পর্যটক শূন্য কুমারখালী

চলমান অবরোধ ও হরতালে পর্যটন শূন্য কুষ্টিয়া কুমারখালী রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি,মীর মশাররফ হোসেন এর বাস্তভিটা, কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘর, লালন সাঁইয়ের আখড়া বাড়ি এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। শীতের ভরা মৌসুমে কুমারখালীতে পর্যটকে মুখরিত হবার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে হোটেল সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের এখন বেহাল দশা।

অবরোধ ও হরতালে পর্যটক শূন্য কুমারখালী

অবরোধ ও হরতালে পর্যটক শূন্য কুমারখালী

অবরোধ ও হরতালে পর্যটক শূন্য কুমারখালী

পর্যটননির্ভর ব্যবসায়ীরা এখন নির্বিকার ও হতাশায় দিন কাটাচ্ছেন। অলস সময় কাটাচ্ছেন ক্ষুদে ব্যবসায়ীরা, ভূগছেন হতাশায়। পর্যটনমুখী ব্যবসায়ীরা ভরা পর্যটন মৌসুমের এই তিন মাসে তাদের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে এ আশায় অপেক্ষা করেন তারা। রবীন্দ্র কুঠিবাড়ি কসমেটিকস ব্যবসায়ী মুন্না বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে কুমারখালীতে পর্যটন শিল্পে নামতে শুরু করেছে ধ্বস। বিগত বছরের এই সময়ে এখানে পর্যটকদের উপচে পরা ভিড় ছিল। এখন পর্যটকদের সংখ্যা নেই বললেই চলে, এই ভাবে চলতে ব্যাবসা বন্ধ হয়ে যাবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

হোটেল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে ১০ টির মতো হোটেল রয়েছে এবং প্রত্যেকের ৫ থেকে ৮ জন স্টাফ আছে। হোটেল মালিকরা তাদের ষ্টাফদের বেতন কীভাবে দেবে বর্তমানে তা নিয়ে দুঃশ্চিন্তায় আছে। সরকার ও বিরোধীদলকে সমঝোতার ভিত্তিতে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের অনুরোধ জানান তিনি।

বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শিলাইদহ কুঠিবাড়ি, লালন শাহের মাজার, কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর সহ কুষ্টিয়ার সবকয়টি পর্যটন এলাকায় পর্যটক কম হওয়ায় এবার পর্যটন মৌসুমে ভাল ব্যবসা হবে না বলে মনে করেন তারা। এখন ভরা মৌসুমে পর্যটক শূন্য। হরতাল ও অবরোধের কারণে এমনটি হয়েছে বলে মনে করেন তারা। ফলে বাইরে থেকে আর পর্যটকরা আসছেন না।

এব্যাপারে রবীন্দ্র কুঠিবাড়ির কাষ্ট্রোডিয়ান আল আমিন জানান, হরতাল ও অবরোধের কারণে পর্যটক অনেক কমে গেছে। ফলে পর্যটন নির্ভর ব্যবসাও কমেছে। এই ভাবে চলতে থাকলে আমাদের লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবে না।