অধ্যাপক আবু জাফর স্যারের জানাজা ও দাফন সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অধ্যাপক আবু জাফর স্যারের জানাজা ও দাফন সম্পন্ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৭, ২০২৪

নিজ সংবাদ ॥ বিশিষ্ট লেখক গবেষক অধ্যাপক আবু জাফরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আছর কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কুষ্টিয়া সরকারী কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন মোল্লা। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাও আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, হাফেজ রফিক উদ্দিন আহমেদ, প্রফেসর আব্দুল লতিফ, মরহুম অধ্যাপক আবু জাফরের পুত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বার্ধক্যজনিত নানা জটিলতায় গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোক-গবেষক সাইমন জাকারিয়া। কুষ্টিয়ার কুমারখালীতে জন্ম নেওয়া আবু জাফর একাধারে একজন গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। কালজয়ী ‘এই পদ্মা এই মেঘনা’ গানের স্রষ্টা আবু জাফর লিখেছেন বেশকিছু বইও।  এর মধ্যে নতুন ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য।