দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ
কুষ্টিয়া দৌলতপুরে ”দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়” এর আয়োজনে শনিবার সকাল ১১ টার সময় বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রী ৩৯০ জন, তাদের ভিতরে ২০ জন ছাত্র ছাত্রীদের মাঝে ৪০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ
উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজলুম কবির পান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিব হাচান সহ স্থানীয় নেতা কর্মী ও সুধী জন।
![]()
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে তাদের জন্য অনেক কিছুই হবে ইনশাআল্লাহ। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রতিবন্ধী বিদ্যালয় গুলো এম পি ও ভুক্তো করার দাবি জানান।
