মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১২, ২০২৩
মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাক হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে অসহায় পরিবার গুলোর পাশে গিয়ে দাঁড়ালেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন।

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

বুধবার বিকেলে তিনি অগ্নিকাতোর নিজস্ব তহবিল থেকে অসহায় পরিবারকে এক লাখ টাকা অর্থ সহযোগিতা প্রদান করেন। মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েই ছুটে যাই অসহায় ওই পরিবার গুলোর পাশে। আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি। মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি বলেন, নিজের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারী ভাবে কিছু সহযোগিতার ব্যবস্থা করা হবে। এছাড়াও স্থানীয় বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

অসহায় পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় শাহীন আলী জানান, বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার আশেপাশের বাড়ীঘর ও পানবরজে আগুন লাগে। আগুনে আটটি পরিবারের ক্ষতিসাধন হয়। এবং ৫ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি ওইসব পরিবারের সদস্যরা।

অসহায় ভুক্তভোগী জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। তবে এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমরা খুবই খুশি।

এ সময় ইউনিয়ন আ’লীগের নেতাকর্মী ও মিরপুর উপজেলার সাবেক ছাত্র লীগ নেতা শাহিন আলী, ইউপি সদস্যসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার বাড়ীর আশেপাশে আটটি পরিবারের বসতবাড়ি সহ আশেপাশের কয়েক বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে বুধবার দুপুরে বেলগাছীসহ পশ্চিম আহম্মদপুর গ্রামে আগুন লেগে দুই থেকে তিনশো বিঘা পানের বরজ পুড়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।

আরও পড়ুন: