ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচ তলার ছাদ থেকে পড়ে রুবেল (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার রথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিসপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই ভবনে রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম একাডেমির সামনে গোলাম রহমান খানের নির্মাণাধীন ভবনে কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা (সেফটি) ছাড়াই কাজ করছিলেন রুবেল। কাজ করার সময় হঠাৎ তিনি পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘এ বিষয়ে নিহতের মামা শাহজাহান আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
