দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপ নগর গ্রামে আপন চাচাতো ভাইদের মধ্যে জমি জায়গা সংক্রান্তের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯ দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা গ্রহণ করছেন।
সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন মো. হজুর আলী (৫৫), রাজিব মন্ডল(২৬), রাশেদ মন্ডল (২৪), রাশিদা খাতুন (৫০), রবিউল, মন্ডল (৩৫), বাবর আলী (৪৪), মন্জু মন্ডল (৫৫), কাউসার (১৯), যুবরাজ(৩৭) ও আকতারুল (২১)। খোঁজ নিয়ে জানা গেছে জমি জায়গা সংক্রান্তর জের ধরে আপন দুই চাচাতো ভাই হুজুর আলী ও বাবর আলীর মধ্য দীর্ঘ বিরোধ চলে আসছিল।
তারই ধারাবাহিকতায় বাবর আলী বাদি হয়ে হজুর আলীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলে দৌলতপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বিরাজ রাখার জন্য বলে আসে। এরপর এবিষয়ে মঙ্গলবার উভয়পক্ষ স্থানীয় ভাবে বসে মীমাংসা করে নেয়ার কথা ছিল। এমন অবস্থায় হুজুর আলীর ছেলে রাজিব রাত সাড়ে নয়টার দিকে বাহিরে বের হতে গেলে মনজু মন্ডল সাবল দিয়ে মাথায় আঘাত করলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এবং ঘটনাস্থলেই উভয় পক্ষের ১০ জন মারাত্মকভাবে আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসা প্রদান করে এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এজাহার পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
