কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৪, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২০৮ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী ১) সোহেল রানা (২৮), পিতা-মজিবুর রহমান মালিথা, সাং-মোহাম্মদপুর এবং ২) মুন্না শেখ (২১), পিতা-আব্দুল লতিফ, সাং-হারদি, উভয় থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৪ মে ২০২৩ ইং তারিখ রাত ০৮:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন আজমপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়।

উক্ত অভিযানে ২০৮ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ১,০৪,০০০/-(এক লক্ষ চার হাজার) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।