কুমারখালীতে প্রেমিকের বাড়িতে অবস্থান তিন সন্তানের জননীর, এলাকায় চাঞ্চল্য - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে প্রেমিকের বাড়িতে অবস্থান তিন সন্তানের জননীর, এলাকায় চাঞ্চল্য

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৫, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মালিথাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।  বুধবার রাত ১২ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মালিথা পাড়া এলাকার আব্দুল রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। বিয়ের দাবিতে বাড়িতে অবস্থানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার সামসিদ্ধি ইউনিয়নের গাড়িঘাট এলাকার বাসিন্দা মোছাঃ পাখি আক্তার (৩০) দীর্ঘ ১২ বছর আগে উজ্জ্বল শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে একজনের বয়স ১২ বছর, একজনের ৮ বছর এবং অপরজনের বয়স ৪ বছর। স্থানীয়দের দাবি, বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে স্পর্শকাতর হওয়ায় আইনগত ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এর সুষ্ঠু সমাধান প্রয়োজন।

গৃহবধুর পাখি বলেন, আব্দুল রহমানের সঙ্গে আমার মোবাইলে যোগাযোগ। সে আমাকে বিয়ে করবে বলে তার বাড়িতে ডেকে নিয়ে এসেছে। আমাকে বিয়ে না করে সে পালিয়ে। আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আব্দুল রহমানের ‘মা’ সালমা খাতুন বলেন, আমাদের বাড়িতে বিয়ের দাবিতে তিন সন্তানের জননী পাখি নামে এক গৃহবধুর বসে আছে। আমার ছেলের সঙ্গে মোবাইলে সম্পর্কের কারণে এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।” কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।