বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া ও বাড়াদি মোল্লাপাড়া এলাকার সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। গতকাল সোমবার (২৫ মে) দুপুরে মঙ্গলবাড়িয়া এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবং সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম, আব্দুল মোতালেব মোল্লা, মনোয়ার হোসেন মঞ্জু, রবিউল মোল্লা, আব্দুর রাজ্জাক, শফি, সুমন, কালাম, জহুরুল, প্রান্ত, রহিম, বিশু মন্ডল, আসাদুলসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।
